বিসমিল্লাহির রাহমানির রাহিম
গঠনতন্ত্র
- সংগঠনের নামঃ
- প্রতিষ্ঠা কাল
- লক্ষ ও উদ্দেশ্য
- সদস্যপদঃ
- সাংগঠনিক কাঠামো নিম্নরূপ
- উপদেষ্টা কমিটি
- কেন্দ্রীয় কমিটি
- জেলা/মহানগর কমিটি
- উপজেলা/থানা কমিটি
- পৌরসভা/ইউনিয়ন কমিটি
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল।
৩০ ডিসেম্বর-২০১৭ইংরেজী।
১। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি এর রাজনৈতিক মতাদর্শ কে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া।
২। সৎ, দক্ষ, ত্যাগী ও দেশপ্রেমের রাজনীতি চর্চা করা।
৩। সবসময় দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া।
৪। প্রজন্ম, সংগঠন, উন্নয়ন ও সমৃদ্ধি- এই - শ্লোগান মুখরিত থেকে সকল স্তরের মানুষের জন্য কাজ করা।
১। দেশে ও প্রবাসে বসবাসরত বাংলাদেশি ১৮ বছর বা ততোধিক বয়সের যেকোন নাগরিক এ দলের প্রাথমিক সদস্য হতে পারবে।
২। তাকে বাংলাদেশি জাতীয়তাবাদ এ বিশ্বাসী হতে হবে।
৩। সংগঠনের গঠনতন্ত্র ও কর্মসূচির প্রতি আনুগত্য ঘোষণা করতে হবে।
৪। প্রাথমিক সদস্য পদের আবেদনপত্র (কেন্দ্রীয় কমিটি কর্তৃক সরবরাহকৃত) পূরণ করতে হবে এবং কেন্দ্রীয় কমিটি কর্তৃক তা অনুমোদন হইতে হইবে।
৫। সংগঠনের তহবিল গঠনের লক্ষ্যে প্রতি মাসে নির্ধারিত মাসিক চাঁদা পরিশোধ করতে বাধ্য থাকিবেন। একটানা ০৬ মাস চাঁদা পরিশোধ করিতে ব্যর্থ হইলে সদস্যপদ স্থগিত হইয়া যাইবে এবং ০১ বছর চাঁদা পরিশোধ করিতে ব্যর্থ হইলে সদস্যপদ বাতিল বলিয়া গন্য হইবে।
৬। ইউনিট থেকে কেন্দ্র পর্যন্ত সকল স্তরের মাসিক চাঁদা কেন্দ্রীয় তহবিলে জমা করিতে হইবে। সেখান থেকে প্রয়োজন মোতাবেক সকলস্তরে সাংগঠনিক কর্মকান্ডে ব্যয় করা হবে।
১) উপদেষ্টা কমিটি
২) কেন্দ্রীয় কমিটি
৩) জেলা/মহানগর কমিটি
৪) থানা/উপজেলা কমিটি
৫) পৌরসভা/ইউনিয়ন কমিটি
সংগঠনের প্রতিষ্ঠাকালীন সময়ের সদস্যদের মধ্য থেকে কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মিলে নূন্যতম ০৫ জন সিনিয়র সদস্যকে উপদেষ্টা মনোনিত করবেন। উল্লেখিত উপদেষ্টা মন্ডলী হতে একজন প্রধান উপদেষ্টা হবেন।
উপদেষ্টা কমিটির ক্ষমতা ও কার্যাবলী
১। কেন্দ্রীয় কমিটির কার্যাবলী পর্যবেক্ষণ করবেন ও দিকনির্দেশনা দিবেন।
২। সংগঠনের ব্যয় বহুল কর্মসূচীতে আর্থিক সহযোগীতা করিবেন।
৩। মূলদল তথা বিএনপি-র কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় সাধন করিবেন।
৪। কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদনে সহযোগীতা করিবেন।
৫। তহবিল সংক্রান্ত বিষয়ে কোন অনিয়ম হলে পদক্ষেপ গ্রহন করতে পারিবেন
১। মূলদল তথা বিএনপির সংবিধান ও গঠনতন্ত্রের সাথে সামঞ্জস্যতা রেখে পদপদবী বিন্যাস হবে।
২। প্রতিটি জেলা/মহানগর থেকে কমপক্ষে ০২জন করে সদস্য নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠিত হবে।
৩। ৩০% হারে মহিলা সদস্য থাকতে হবে (প্রাপ্তি সাপেক্ষে)।
৪। নূন্যতম ০৫টি পদে সরাসরি নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি প্রাথমিক ভাবে গঠিত হবে।
৫। নির্বাচিত ০৫জন ও প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা মন্ডলীর কমপক্ষে ০২ জনের সমন্বয়ে বা পরামর্শ নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করিবেন।
৬। কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে ০৩(তিন) বছর।
৭। কেন্দ্রীয় কমিটির আকার কোন অবস্থায় ১৫১ জন সদস্যের নিচে হতে পারবে না।
৮। কোন কারণে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক একযোগে পদত্যাগ করিলে, ওই কমিটি অকার্যকর হয়েছে মর্মে প্রতিয়মান হইবে।
৯। কমিটির মেয়াদ পূর্তি হলে, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে উপদেষ্টা মন্ডলীর কমপক্ষে ০২জনের স্বাক্ষরে নতুন আহবায়ক কমিটি ঘোষনা করিতে পারিবেন।
১০। কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় অনাস্থা ভোটের মাধ্যমেও কমিটি ভেঙ্গে দেওয়া যাবে। যদি দুই তৃতীয়াংশ সদস্য নির্বাচিত নেতৃবৃন্দের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন।
১১। কেন্দ্রীয় কমিটি সকল জেলা/মহানগর কমিটি অনুমোদন ও বাতিল করিতে পারিবেন।
১২। তহবিল গঠন ঃ
(ক) কেন্দ্রীয় কমিটির সকল সদস্যকের প্রতিমাসে নূন্যতম ১০০০/- টাকা তহবিল গঠনের জন্য পরিশোধ করিতে হইবে।
(খ) সভাপতি ও সম্পাদকীয় পদবীধারীদের নূন্যতম ২০০০/- টাকা হারে পরিশোধ করিতে হইবে।
(গ) আয়-ব্যয়ের হিসাব অর্থ ও দপ্তর সম্পাদক কর্তৃক প্রতি দিন/সপ্তাহ/ মাসে ওয়েব সাইট, গ্রæপে পরিবেশন করিতে হইবে এবং দপ্তরে লিখিত আকারে সংরক্ষন করিতে হইবে।
১। জেলার আহবায়ক কমিটি বা সম্মেলন প্রস্তুতি কমিটির সাথে সকল উপজেলা/থানা সমূহের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, অর্থ ও দপ্তর সম্পাদক গণের প্রত্যক্ষ ভোটে কাউন্সিলের মাধ্যমে জেলা/মহানগর কমিটি গঠিত হইবে।
২। জেলা/মহানগর কমিটির মেয়াদ হবে ০৩(তিন) বছর।
৩। জেলা/মহানগর কমিটির আকার কোন অবস্থায় ৩১ জন সদস্যের নিচে হতে পারবে না।
৪। কোন কারণে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক একযোগে পদত্যাগ করিলে, ওই কমিটি অকার্যকর হয়েছে মর্মে প্রতিয়মান হইবে।
৫। কমিটির মেয়াদ পূর্তি হলে, কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক এর সাথে পরামর্শক্রমে সাংগঠনিক সম্পাদক স্বাক্ষরে নতুন আহবায়ক কমিটি ঘোষনা করিতে পারিবেন অথবা বর্তমান কমিটি বাতিল করিতে পারিবেন।
৬। জেলা/মহানগর কমিটির সাধারণ সভায় অনাস্থা ভোটের মাধ্যমেও কমিটি ভেঙ্গে দেওয়া যাবে। যদি দুই তৃতীয়াংশ সদস্য নির্বাচিত নেতৃবৃন্দের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন।
৭। জেলা/মহানগর কমিটি সকল উপজেলা/থানা কমিটি অনুমোদন ও বাতিল করিতে পারিবেন।
৮। তহবিল গঠন ঃ
(ক) জেলা/মহানগর কমিটির সকল সদস্যকের প্রতিমাসে নূন্যতম ৫০০/- টাকা তহবিল গঠনের জন্য পরিশোধ করিতে হইবে।
(খ) সভাপতি ও সম্পাদকীয় পদবীধারীদের নূন্যতম ১০০০/- টাকা হারে পরিশোধ করিতে হইবে।
(গ) আয়-ব্যয়ের হিসাব অর্থ ও দপ্তর সম্পাদক কর্তৃক প্রতি দিন/সপ্তাহ/ মাসে গ্রæপে পরিবেশন করিতে হইবে এবং দপ্তরে লিখিত আকারে সংরক্ষন করিতে হইবে।
১। উপজেলার আহবায়ক কমিটি বা সম্মেলন প্রস্তুতি কমিটির সাথে সকল পৌরসভা/ইউনিয়ন সমূহের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, অর্থ ও দপ্তর সম্পাদক গণের প্রত্যক্ষ ভোটে কাউন্সিলের মাধ্যমে উপজেলা/থানা কমিটি গঠিত হইবে।
২। উপজেলা/থানা কমিটির মেয়াদ হবে ০৩(তিন) বছর।
৩। উপজেলা/থানা কমিটির আকার কোন অবস্থায় ২১ জন সদস্যের নিচে হতে পারবে না।
৪। কোন কারণে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক একযোগে পদত্যাগ করিলে, ওই কমিটি অকার্যকর হয়েছে মর্মে প্রতিয়মান হইবে।
৫। কমিটির মেয়াদ পূর্তি হলে, জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এর সাথে পরামর্শক্রমে জেলা সাংগঠনিক সম্পাদক স্বাক্ষরে নতুন আহবায়ক কমিটি ঘোষনা করিতে পারিবেন অথবা বর্তমান কমিটি বাতিল করিতে পারিবেন।
৬। উপজেলা/থানা কমিটির সাধারণ সভায় অনাস্থা ভোটের মাধ্যমেও কমিটি ভেঙ্গে দেওয়া যাবে। যদি দুই তৃতীয়াংশ সদস্য নির্বাচিত নেতৃবৃন্দের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন।
৭। উপজেলা/থানা কমিটি সকল পৌরসভা/ইউনিয়ন কমিটি অনুমোদন ও বাতিল করিতে পারিবেন।
৮। তহবিল গঠন ঃ
(ক) উপজেলা/থানা কমিটির সকল সদস্যকের প্রতিমাসে নূন্যতম ৩০০/- টাকা তহবিল গঠনের জন্য পরিশোধ করিতে হইবে।
(খ) সভাপতি ও সম্পাদকীয় পদবীধারীদের নূন্যতম ৫০০/- টাকা হারে পরিশোধ করিতে হইবে।
(গ) আয়-ব্যয়ের হিসাব অর্থ ও দপ্তর সম্পাদক কর্তৃক প্রতি দিন/সপ্তাহ/ মাসে গ্রæপে পরিবেশন করিতে হইবে এবং দপ্তরে লিখিত আকারে সংরক্ষন করিতে হইবে।
১। পৌরসভা/ইউনিয়ন আহবায়ক কমিটি বা সম্মেলন প্রস্তুতি কমিটির সাথে সকল ওয়ার্ড/ইউনিট সমূহের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, অর্থ ও দপ্তর সম্পাদক গণের প্রত্যক্ষ ভোটে কাউন্সিলের মাধ্যমে পৌরসভা/ইউনিয়ন কমিটি গঠিত হইবে।
২। পৌরসভা/ইউনিয়ন কমিটির মেয়াদ হবে ০৩(তিন) বছর।
৩। পৌরসভা/ইউনিয়ন কমিটির আকার কোন অবস্থায় ১১ জন সদস্যের নিচে হতে পারবে না।
৪। কোন কারণে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক একযোগে পদত্যাগ করিলে, ওই কমিটি অকার্যকর হয়েছে মর্মে প্রতিয়মান হইবে।
৫। কমিটির মেয়াদ পূর্তি হলে, উপজেলা/থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এর সাথে পরামর্শক্রমে উপজেলা/থানা সাংগঠনিক সম্পাদক স্বাক্ষরে নতুন আহবায়ক কমিটি ঘোষনা করিতে পারিবেন অথবা বর্তমান কমিটি বাতিল করিতে পারিবেন।
৬। পৌরসভা/ইউনিয়ন কমিটির সাধারণ সভায় অনাস্থা ভোটের মাধ্যমেও কমিটি ভেঙ্গে দেওয়া যাবে। যদি দুই তৃতীয়াংশ সদস্য নির্বাচিত নেতৃবৃন্দের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন।
৭। পৌরসভা/ইউনিয়ন কমিটি সকল ওয়ার্ড/ইউনিট কমিটি অনুমোদন ও বাতিল করিতে পারিবেন।
৮। তহবিল গঠন ঃ
(ক) পৌরসভা/ইউনিয়ন কমিটির সকল সদস্যকের প্রতিমাসে নূন্যতম ১০০/- টাকা তহবিল গঠনের জন্য পরিশোধ করিতে হইবে।
(খ) সভাপতি ও সম্পাদকীয় পদবীধারীদের নূন্যতম ২০০/- টাকা হারে পরিশোধ করিতে হইবে।
(গ) আয়-ব্যয়ের হিসাব অর্থ ও দপ্তর সম্পাদক কর্তৃক প্রতি দিন/সপ্তাহ/ মাসে গ্রæপে পরিবেশন করিতে হইবে এবং দপ্তরে লিখিত আকারে সংরক্ষন করিতে হইবে।
