ষড়যন্ত্রকারীদের মূল উদ্দেশ্য হচ্ছে, জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের কেন্দ্রীয় সভাপতি সাহেদ উদিন।
রোববার (৫ অক্টোবর) ঢাকার কেরানীগঞ্জের কদমতলীর সারাহ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের ঢাকা জেলা শাখার এক সভায় তিনি এ কথা বলেন। মো. জোবায়ের হোসেনের সভাপতিত্বে নয়ন হোসেন মনিরের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
দেশি-বিদেশি ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে দাবি করে সভার প্রধান অতিথি সাহেদ উদিন বলেছেন, ‘গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল এবং জনগণকে ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের মূল উদ্দেশ্য হচ্ছে, জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা। সে কারণে দেশে সাম্প্রদায়িক শান্তি বিনষ্টসহ বিভিন্ন স্থানে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে।’
